এবার চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ 

২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ PM
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

চীনের সাবেক নেতা মাও সে তুংকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ ঘটনায় চীনা জনগণের কাছে ক্ষমা চেয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে ক্লাবটি এ ক্ষমা প্রার্থনা করে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পের মন্তব্যের জেরে মঙ্গলবার চীনের কয়েকটি বড় প্রতিষ্ঠান তার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী মেংনিউ ও সাংহাই মিল্কগ্রাউন্ড ফুড টেক এবং পানীয় প্রস্তুতকারক ইস্ট্রক বেভারেজ। এর আগে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন এমবাপ্পেও।

সম্প্রতি সরিয়ে নেওয়া একটি ফরাসি পডকাস্টের ভিডিওতে এমবাপ্পেকে একটি মিম নিয়ে কথা বলতে শোনা যায়। ওই মিমে তার মুখ এক ব্যক্তির ছবির ওপর বসানো হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো এক লোক—আমার মনে হয়, তিনি একজন চীনা স্বৈরশাসক।’

রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানায়, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক বক্তব্যে চীনের জনগণের মনে কোনো অস্বস্তি তৈরি হয়ে থাকলে তার জন্য রিয়াল মাদ্রিদ সিএফ ক্ষমা প্রার্থনা করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, চীন, দেশটির ইতিহাস, সংস্কৃতি ও জনগণের প্রতি ক্লাবটির গভীর শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা ও প্রশংসা রাখা লাখো চীনা সমর্থকের প্রতিও সম্মান জানায় ক্লাবটি।

চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সে তুং ১৯৪৯ সাল থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত দেশটি শাসন করেন। তাকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য চীনে সামাজিকভাবে সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়। এ ঘটনা দেশটির বড় বাজারে খেলোয়াড় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ব্যবসায়িক ঝুঁকিও সামনে এনেছে।

এদিকে, এমবাপ্পের ক্ষমা চাওয়ার বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘ওই ব্যক্তি যে ক্ষমা চেয়েছেন, আমরা সেটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

ইউরোপের সংবাদমাধ্যমে এমবাপ্পেকে এর আগে ‘স্বৈরশাসক’ বলেও আখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন দলের হয়ে সিদ্ধান্তে প্রভাব বিস্তারের ক্ষমতা রয়েছে—এমন ইঙ্গিত দিতে সমর্থকেরা তার মুখ বসিয়ে সামরিক ও রাজনৈতিক নেতাদের ছবি দিয়ে মিম তৈরি করেছেন।

পছন্দের প্রার্থীর পরাজয়, দুধ দিয়ে গোসল করে ছাড়লেন জামায়াত
  • ২৮ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
  • ২৮ অক্টোবর ২০২৬
কপাল পুড়ল টিকটকার দুলাভাইকে বিয়ে করা শ্যালিকা পূর্ণিমার
  • ২৮ অক্টোবর ২০২৬
রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট
  • ২৮ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমান…
  • ২৮ অক্টোবর ২০২৬
সৌদির তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দ…
  • ২৮ অক্টোবর ২০২৬