মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ PM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

চীনের নেতা মাও সেতুংকে নিয়ে ব্যঙ্গাত্মক একটি ছবি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পের মন্তব্যের জেরে স্প্যানিশ লিগের ফুটবল সম্প্রচার বন্ধ করে দেয় চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। একইসঙ্গে এমবাপ্পে খেলেন, এমন ম্যাচের সম্প্রচারও বন্ধ রাখা হয়।

এক বিবৃতিতে এমবাপ্পে বলেন, ‘সম্প্রতি আমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের একটি ছবি নিয়ে মন্তব্য করেছিলাম। কিন্তু আমার মন্তব্যটি যথাযথ ছিল না। এখন আমি বুঝতে পারছি, এতে চীনের অনেক মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী চীনা সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। চীনা জনগণ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এমবাপ্পের মন্তব্যের পর চীনা জনগণের কাছে ক্ষমা চেয়েছেন স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের সভাপতি হাভিয়ের তেবাসও। সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, খেলোয়াড়ের মন্তব্যে যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে, তা নিয়ে তারা অনুতপ্ত। সংকট সমাধানে চীনা অংশীদারদের সঙ্গে কাজ করছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তেবাস বলেন, ‘এই ঘটনায় যে ক্ষতি হয়েছে, সে সম্পর্কে আমরা অবগত। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে চীনা জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

এই ঘটনার প্রভাব পুরো স্প্যানিশ ফুটবলে পড়তে পারে বলেও সতর্ক করেছেন লিগপ্রধান। তিনি বলেন, ‘একজন ব্যক্তির কর্মকাণ্ডের কারণে আমরা এই সম্পর্ক নষ্ট হতে দিতে পারি না। এর ফলে আমাদের পেশাদার প্রতিযোগিতায় অংশ নেওয়া ২০টিরও বেশি ক্লাব এবং লাখো চীনা সমর্থক ক্ষতিগ্রস্ত হতে পারেন।’

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬