তিন উপনির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

১২ জুন ২০২১, ০১:২৯ PM
মিন্টু, হাসেম ও হাবিব

মিন্টু, হাসেম ও হাবিব © সংগৃহীত

জাতীয় সংসদের শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আজ শনিবার (১২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।

এই তিন আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন (বৃহস্পতিবার)। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪ জুন (বৃহস্পতিবার)।

উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আসলামুল হক গত ৪ এপ্রিল মারা গেলে এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরু মারা যাওয়ায় কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়।

পছন্দের প্রার্থীর পরাজয়, দুধ দিয়ে গোসল করে ছাড়লেন জামায়াত
  • ২৮ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন এমপি আজিজ
  • ২৮ অক্টোবর ২০২৬
কপাল পুড়ল টিকটকার দুলাভাইকে বিয়ে করা শ্যালিকা পূর্ণিমার
  • ২৮ অক্টোবর ২০২৬
রাবির আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট
  • ২৮ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ, সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমান…
  • ২৮ অক্টোবর ২০২৬
সৌদির তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দ…
  • ২৮ অক্টোবর ২০২৬