মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা: ফাঁসির আসামির মুক্তি চেয়ে আওয়ামী লীগের দোয়া

১৪ জানুয়ারি ২০২১, ০৩:৫১ PM

© সংগৃহীত

ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন এবং মকসুদ আলমের কারামুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকালে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রহুল আমীনের ছবি টাঙ্গিয়ে পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এ আয়োজন করা হয়।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুলের দাবি, এই ধরনের কর্মসূচি সম্পর্কে তিনি অবগত নয়।

এদিকে, দোয়া মাহফিল পূর্ব আলোচনায় মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জমান বাবু বলেন, আমাদের নেতা রুহুল আমিন ভাই তিনি নির্দোষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর কাছে আবেদন জানাচ্ছি রুহুল আমিন ও মুকসুদ আলমকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য।

তিনি আরও বলেন, যারা ষড়যন্ত্রকারী তাদের যেন বিচার হয়। তাদের শাস্তি আমরা যেন স্বচক্ষে দেখতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করি।

পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাগাজী উপজেলা ইমাম সমিতির সভাপতি ও বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা ফারুক হোসেন।

স্থানীয়রা জানান, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকসুদ আলম নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি। প্রকাশ্যে তাদের পক্ষে কর্মসূচি পালন করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ওই দেয়া ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জমান বাবু, মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল প্রমুখ।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬