প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব সিসিইউতে ভর্তি

২৪ ডিসেম্বর ২০২০, ১০:৩৫ AM
ইহসানুল করিম

ইহসানুল করিম © টিডিসি ফটো

প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।

বুধবার বিকেলে তিনি অসুস্থতা বোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসকরা বিএসএমএমইউ চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়।

বুধবার রাতে বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, তিনি মঙ্গলবার প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।

অধ্যাপক জামান আরও বলেন, ইহসানুল করিম দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। আজ যখন তাকে হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত ভালো থাকলেও তিনি শঙ্কামুক্ত এ কথা বলা যাবে না। আগামীকাল বৃহস্পতিবার বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬