দ্রুত প্রজ্ঞাপন চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সরকারি কর্মচারীদের

১১ আগস্ট ২০২৬, ০৩:৪১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৪:৫৫ PM
দ্রুত প্রজ্ঞাপন চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বারকলিপি দেন সরকারি কর্মচারীরা

দ্রুত প্রজ্ঞাপন চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বারকলিপি দেন সরকারি কর্মচারীরা © সংগৃহীত

৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি। 

সম্প্রতি সংগঠনটির মহাসচিব আশিকুল ইসলাম ও সভাপতি আব্দুল মালেক স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের পরিবারগুলো ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সামাল দিতে গিয়ে কঠিন আর্থিক চাপে রয়েছে। এতে তাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে।

সংগঠনটির নেতারা বলেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে, এর সঙ্গে বাড়ছে ২২ লাখ পরিবারের হতাশা ও অনিশ্চয়তা। শুধু বাড়ছে না সরকারি চাকরিজীবীদের আয়। 

এ অবস্থায় ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত প্রকাশ এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সদয় উদ্যোগে ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশিত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। বিশেষ করে নিম্নবেতনভুক্ত কর্মচারীদের পরিবারে স্বস্তি ও আশার আলো ফিরে আসবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন সংগঠনটির নেতারা।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬