সেপ্টেম্বরের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি, বিলম্ব হলে আন্দোলন

১২ জুলাই ২০২৬, ০৬:৩২ PM
পে-স্কেল

পে-স্কেল © লোগো

আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। দাবি না মানলে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ রবিবার (১২ জুলাই)  বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামের পাঠানো যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নানা আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সিদ্ধান্ত না আসায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে। নতুন জাতীয় পে-স্কেলের পরিবর্তে অন্য কোনো সাময়িক সুবিধা দিয়ে মূল দাবিকে আড়াল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মালেক বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ১১ বছর ধরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছেন। এখন আর আশ্বাস নয়, দৃশ্যমান সিদ্ধান্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি, কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটবে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটানো হোক।'

তিনি আরও বলেন, 'সম্প্রতি বিভিন্ন মহলে আইএমএফের শর্ত বা অর্থনৈতিক চাপের কথা বলা হচ্ছে। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ একটি সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। এ বিষয়ে যদি কোনো বিভ্রান্তি থাকে, তাহলে সরকার যেন স্পষ্ট অবস্থান জানায়। দীর্ঘসূত্রতার কোনো অজুহাত কর্মচারীরা আর মেনে নিতে প্রস্তুত নন।'

সংগঠনের সদস্য সচিব মো. আশিকুল ইসলাম বলেন, 'রেশন সুবিধা প্রয়োজন হতে পারে, কিন্তু এটি কখনোই নবম জাতীয় পে-স্কেলের বিকল্প নয়। কর্মচারীদের প্রধান দাবি দ্রুত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা।'

তিনি আরও বলেন, 'আমরা সরকারকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময় দিতে চাই। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সারাদেশের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরামর্শ করে আইনসম্মত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করবে। আমাদের লক্ষ্য সংঘাত নয়, বরং ন্যায্য দাবি আদায়।'

বিবৃতিতে আরও বলা হয়, দেশের অর্থনৈতিক সক্ষমতা, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় দ্রুত একটি বৈষম্যহীন ও সময়োপযোগী জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা এখন সময়ের দাবি।

ট্যাগ: পে-স্কেল
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9