একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড

১২ আগস্ট ২০২৬, ০১:৩৬ PM
এসএসসি পাস করা শিক্ষার্থীদের উল্লাস

এসএসসি পাস করা শিক্ষার্থীদের উল্লাস © ফাইল ছবি

নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরুর তারিখ এখনও নির্ধারণ করেনি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী সোমবারের মধ্যে এ তারিখ নির্ধারণ করা হতে পারে বলে বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন।

ঢাকা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বুধবার (১২ আগস্ট) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একাদশে ভর্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আগামী সপ্তাহের রবি-সোমবারের মধ্যে আশা করি ভর্তি আবেদনের তারিখ নির্ধারণ হয়ে যাবে।

এর আগে নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান। গত সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ তুলে ধরে তিনি এ কথা জানান।

চলতি বছর কলেজ পর্যায়ের এইচএসসি ও সমমানের পড়াশোনার জন্য আসন সংখ্যা ২৫ লাখ। তবে এসএসসি ও সমমানে পাসের হার কমায় আসন সংখ্যা অর্ধেকের বেশি শূন্য থাকবে বলেও জানিয়েছেন অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

আরও খবর: একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্ষে কারা?

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ। ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। ফলে সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বছর এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ২০২৫ সালে ছিল ৬৮.০৪। পাসের হার কমেছে ৩.৯৯।

সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ০৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১,৪০১ জন বেশী ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। ২০২৫ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ২৫ হাজার ০১৮ জন। ২০২৬ সালে জিপিএ ৫ এর সংখ্যা ১ লাখ ০৬ হাজার ৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯ হাজার ৯ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি । মোট কেন্দ্র বেড়েছে ২০১টি।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষের ১৭ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ দাশ
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি, ঢাকায় পদায়ন প…
  • ০৬ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬