এসএসসিতে পাঁচ বিষয়ে ফেল, চট্টগ্রামে শিক্ষার্থীর আত্মহত্যা

১১ আগস্ট ২০২৬, ০৬:৩৭ PM
আদনানুজ্জামান নিহাল

আদনানুজ্জামান নিহাল © সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহাল পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নিহাল। সোমবার ফল প্রকাশের পর তিনি পাঁচ বিষয়ে অকৃতকার্য হন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের ধারণা।

নিহতের চাচা শাখাওয়াত জানান, সোমবার রাতে নিহাল স্বাভাবিকভাবে ঘুমাতে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত নিচে নামানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাসায় গলায় ফাঁস দেয় নিহাল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নয়, এমন পরিস্থিতিতে পরিবার ও সমাজের মানসিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬