সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জাতীয় কাউন্সিল ৭ আগস্ট

৩০ জুলাই ২০২৬, ১০:৩২ AM
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জাতীয় কাউন্সিল-২০২৬ আগামী ৭ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এদিন সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম শুরু হবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, আর্থিক প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

কাউন্সিলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি নবম পে-স্কেল প্রবর্তন, শতভাগ মূলবেতন প্রদান, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পদোন্নতির সুযোগ সম্প্রসারণ এবং স্থায়ী পে কমিশন গঠনের দাবিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হবে।

অন্য খবর: ৪ যুগ্মসচিব, ৩ উপসচিব ও ২ সিনিয়র সহকারী সচিবের কম্পিউটারের র‌্যাম-হার্ডডিস্ক চুরি 

সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক আবদুল মালেক বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংগঠনিক উদ্যোগের বিকল্প নেই। জাতীয় কাউন্সিল সংগঠনের ভবিষ্যৎ পথচলার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে বলে আমরা আশা করছি।’

সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, ‘জাতীয় কাউন্সিলের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। কাউন্সিল শেষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।’

শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9