শিক্ষামন্ত্রীর রোগ মুক্তি কামনায় অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের দোয়া মাহফিল

১৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৬ PM

© টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বাদ আছর জুম এ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সারাদেশের শিক্ষক নেতারা দোয়ায় অংশগ্রহন করেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সচিব জনাব মোহাম্মদ ফারুক।

প্রসঙ্গত, ৬ ডিসেম্বর রাতে পরীক্ষায় শিক্ষামন্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে ৫ ডিসেম্বর জ্বর অনুভব করেন তিনি। এরপর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

সৌদির তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যায় ছেলে, এর মধ্যেই ভাইরাল এমপি আজিজের আপত্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন ৪ …
  • ২৮ অক্টোবর ২০২৬
চবির হীরকজয়ন্তী ১৮ নভেম্বর, রেজিস্ট্রেশন শুরু শুক্রবার
  • ২৮ অক্টোবর ২০২৬
দুর্নীতিতে দলকে ঢাল হিসেবে ব্যবহারকারীদের ব্যাপারে কঠোর অবস…
  • ২৮ অক্টোবর ২০২৬
এবার চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ 
  • ২৮ অক্টোবর ২০২৬