সাবেক ও বর্তমান শিক্ষামন্ত্রীর করোনামুক্তি কামনায় দোয়া মাহফিল

০৯ ডিসেম্বর ২০২০, ০৭:০৯ PM

© টিডিসি ফটো

বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে (স্বাশিপ) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) স্বাশিপের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সংগঠটির সমাজ সেবা সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, অধ্যক্ষ এসএম আকরামুল হক, সাইদুর রহমান পান্না, মিসেস মেহেরুন্নেছা, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ হাবিবুর রহমান, আকলিমা জাহান, মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ড. মোঃ আবু বকর সিদ্দিক,উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষ এ বি এম শহীদুল্লাহ, শাহীনুর আল আমিন, গোলাম সারোয়ার, নারায়ণ চন্দ্র, মাসুম খান, সঙ্গীতা বিশ্বাস প্রমুখ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার পরীক্ষা করান নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়।

এরপর মঙ্গলবার (৮ ডিসেম্বর) একই হাসপাতালে করোনার পরীক্ষা করান ডা. দীপু মনি। সেই পরীক্ষায়ও তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তারা দুজনেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬