মন্ত্রিপরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি

পে-স্কেলে ন্যূনতম ১:৪ বেতন ও গৃহনির্মাণে বিনা সুদে ৫০ লাখ ঋণসহ একগুচ্ছ প্রস্তাবনা

২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৯ PM
মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা

মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা © সংগৃহীত

২০১৫ এর পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:১০, যা স্পষ্টতই বৈষম্যমূলক বলছে মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। বর্তমান প্রেক্ষাপটে ২০২৫ এর পে-স্কেলে ন্যূনতম ১:৪ (৩৫০০০:১৪০০০০)-এ নির্ধারণ ও গৃহনির্মাণের জন্য বিনা সুদে ৫০ লাখ টাকা ঋণ প্রদানসহ একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে এই সমিতি। এছাড়া চাকরিতে বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেডে নির্ধারণ করতে প্রস্তাবনা 

প্রস্তাবনার মধ্যে রয়েছে- শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা ৩ বছরের পরিবর্তে প্রতি ২ বছর অন্তর অন্তর প্রদান; শিক্ষা সহায়ক ভাতা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সন্তানপ্রতি বিদ্যমান ৫০০ টাকার পরিবর্তে ন্যূনতম ৩০০০ টাকা নির্ধারণ; সরকারি কর্মচারীদের সন্তানদের স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় প্রতিবছর শিক্ষা বর্ষের শুরুতে এককালীন ন্যূনতম ১০০০০ টাকা সহায়তা ভাতা প্রদান; চিকিৎসা ভাতা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বিদ্যমান ১৫০০ টাকার পরিবর্তে ন্যূনতম ৫০০০ টাকা নির্ধারণ; ৬৫ বছর ঊর্ধ্ব পেনশনভোগীর ক্ষেত্রে মাসিক চিকিৎসা ভাতা ২৫০০ টাকার পরিবর্তে ন্যূনতম ১০০০০ টাকা নির্ধারণ; ১০ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা সুবিধা প্রদান।

তাদের প্রস্তাবনার মধ্যে আরও রয়েছে- টিফিন ভাতা ২০০ টাকার পরিবর্তে লাঞ্চ ভাতা ন্যূনতম ৮০০০ টাকা নির্ধারণ এবং বিদ্যমান যাতায়াত ভাতা ৩০০ টাকার পরিবর্তে ন্যূনতম ৩০০০ টাকা নির্ধারণ; সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন ও সচিবালয় ভাতা প্রদান; সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ন্যূনতম ৩০% ঝুঁকি ভাতা প্রদান; বিদ্যমান মটর সাইকেল ঋণ ৩৫০০০ টাকার পরিবর্তে বিনা সুদে ৫ লক্ষ টাকার ঋণ প্রদান এবং প্রতিবছর ১০% হারে অবচয় নির্ধারণ প্রভৃতি।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬