বাংলা একাডেমিতে সংরক্ষিত

এক লাখ পৃষ্ঠার ‘দুষ্প্রাপ্য বই’ ইন্টারনেটে পড়ার সুযোগ

১০ জুলাই ২০১৮, ০৮:৫৯ PM

‘সবার জন্য জ্ঞান’—এই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার থেকে যাত্রা শুরু করেছে ‘বাংলা একাডেমি গ্রন্থাগার—অনলাইন’।  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ওয়েবসাইট ও ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করেন। 

বাংলা একাডেমি গ্রন্থাগারে সংরক্ষিত লক্ষাধিক দুষ্প্রাপ্য বই থেকে বাছাই করা এক লাখ পৃষ্ঠা সরাসরি ইন্টারনেটে পড়ার সুযোগ করে দেওয়াই এই অনলাইন উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য। 

এখন থেকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে www.library.banglaacademy.org.bd এই ওয়েব ঠিকানায় ক্লিক করে সরাসরি ই-বুক পড়া ও ডাউনলোড করা যাবে।  এই ওয়েবসাইটটি ডিজাইন করেছেন প্রিন্স আহমেদ।

সপ্তাহ খানেকের মধ্যে এক লাখ পৃষ্ঠা আপলোড করা হবে। ৮০ হাজার পৃষ্ঠা এরই মধ্যে স্ক্যান করা হয়েছে। এই স্ক্যান ম্যাটার ই-বুক ফরম্যাটে প্রতিদিনই ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। 

এই অটোমেশনের কাজে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন মো. মুবাশ্বির আহসান। এ কাজে কারিগরি সহায়তা করছে ‘অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি।’

ট্যাগ: সেমিনার
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬