চাকরি স্থায়ীকরণের দাবিতে জবিতে কর্মচারীদের মানববন্ধন

২৬ জুলাই ২০২৩, ০৫:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

চাকরি স্থায়ীকরণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা মানববন্ধন করেছেন। বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ প্রায় দুই ঘন্টা চলে কর্মসূচি। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মচারীরা। 

মানববন্ধনে প্রায় দেড় শতাধিক কর্মচারী অংশ নেন। তাদের হাতে 'আমাদের দাবি চাকরী স্থায়ীকরণ', 'চুক্তিভিত্তিক বাস হেল্পার চাকরি স্থায়ী চাই' লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। 

কর্মচারীরা বলেন, আজকে মানববন্ধন করে আমাদের চাকরি স্থায়ী করার দাবি জানাতে হচ্ছে। যা আমাদের নিজেদের জন্য লজ্জাজনক। আমরা জানিনা প্রশাসন আমাদেরকে কিভাবে দেখছে। ১০ বছর চাকরি করার পরও একজন কর্মচারীর চাকরির নিশ্চয়তা না থাকলে মানববন্ধন ছাড়া আর কিছুই করার থাকেনা। আমরা প্রশাসনের কাছে বার বার দাবি জানিয়েছি,সময় দিয়েছি। কিন্তু প্রশাসন আমাদের জন্য কোন পদক্ষেপ নেয়নি। 

আরও পড়ুন: কম্পিউটার-প্রিন্টার না থাকলে শিক্ষক নিয়োগ নয়

কর্মচারীরা আরও বলেন, দীর্ঘ ৩-৪ বছর ধরে কেবল আশ্বাসই দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে আমাদের চাকরি স্থায়ী হয়নি। বর্তমানে দ্রব্যমূল্য লাগামহীন। আর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে বেতন দেওয়া হয় তাতে আমাদের সংসার চালানো কষ্টকর। আমার সন্তানদের পড়াশোনার খরচ চালানো আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে আজকে পথে এসেছি। আমাদের দাবি একটাই। আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিব। 

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২৫০ জন অস্থায়ী কর্মচারী আছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দৈনিক ৬০০টাকা হারে মজুরি দেওয়া হয়। মাতৃত্বকালীন কিংবা সাধারণ কোন ছুটিরই ব্যবস্থা নেই। ছুটি কাটালে দৈনিক মজুরি পান না কর্মচারীরা৷ এতে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে স্থায়ী পোস্ট আনার চেষ্টা করছি। আমরাও চাই সবার চাকরি স্থায়ী হোক। ইউজিসি পোস্ট না দিলে আমাদের কিছু করার নেই। দ্রুত চাইলে তারা তাদের দাবি ইউজিসিতে প্রেরণ করুক।"

জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এক ধরনের কোটা পদ্ধতি: ড.…
  • ১২ আগস্ট ২০২৬