ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন সরাসরি

০৫ জুলাই ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM
অধ্যাপক নিয়োগে আবেদন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

অধ্যাপক নিয়োগে আবেদন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ‘অধ্যাপক’ পদে শিক্ষক নিয়োগে ৩ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;

পদের নাম: অধ্যাপক;

বিভাগ: ইন্টারন্যাশনাল বিজনেস;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা;

আরও পড়ুন: রুয়েট নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ ১২৭

আবেদনের যোগ্যতা—

*স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল বিজনেস অথবা সংশ্লিষ্ট বিষয়ে (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং) উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ১২ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে (এর মধ্যে ন্যূনতম ৭ বছর ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে);

*ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সংবলিত মানসম্মত জার্নালে ন্যূনতম ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে;

আরও পড়ুন: পার্ট-টাইম চাকরি ক্যাডেট কলেজে, বেতন ২২০০০ টাকা

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীদের সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি দরখাস্ত রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০ বরাবর পাঠিয়ে আবেদন করতে হবে;

আবেদন ফি—

রেজিস্ট্রারের অনুকূলে ১০০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদন ফি বাবদ পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আগস্ট ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9