নারী নিপীড়নের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি

নারী নিপীড়নের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

কর্মসূচি হলো- বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ছাত্রদলের নারী নেত্রীদের উদ্যোগে সুপ্রীম কোর্টের সামনে (গণপূর্ত অধিদপ্তরের বিপরীত পার্শ্বে) প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঘোষিত কর্মসূচি পালনের এবং নারী নিপীড়কদের বিরুদ্ধে নারীদের সচেতনতা ও সামাজিক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

 

ট্যাগ: ছাত্রদল
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬