বাদপড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিও আবেদন ২১ জুলাইয়ের মধ্যে

০৭ জুলাই ২০২২, ০৭:৫৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

যে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য ২০২১ সালের ১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করেছে, কিন্তু এমপিওভুক্ত হতে পারেনি; সেসব প্রতিষ্ঠান আগামী ২১ জুলাইয়ের মধ্যে আপিল আবেদন করার সুযোগ পাবে। বুধবার (৭ জুলাই) রাতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশে জানানো হয়, আপিল আবেদন নির্ধারিত ছক পূরণ করে সংযুক্তিসহ তার স্ক্যানড্ কপি mpo [email protected] ই-মেইল ঠিকানায় এবং মূল কপি ডাক বিভাগের মাধ্যমে- উপসচিব, বেসরকারি মাধ্যমিক-৩, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কক্ষ নং-১৮১০, ভবন নং-৬ বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে।

কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অফিস আদেশে জানানো হয়, এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি এমন প্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে যোগ্যতার স্বপক্ষে প্রমাণ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ২১ জুলাইয়ের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগে ই-মেইলের মাধ্যমে [email protected] ও ডাক বিভাগের মাধ্যমে উপসচিব, এমপিও, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কক্ষ নং-১৬১৯, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে পারবেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬