এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্কুলের তালিকা দেখুন এখানে

০৬ জুলাই ২০২২, ০৫:১৫ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষিকা

ক্লাস নিচ্ছেন শিক্ষিকা © ফাইল ছবি

নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত ২ হাজার ৫১টি স্কুল ও কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১৮টি ডিগ্রি কলেজ রয়েছে। 

বুধবার (৬ জুলাই) বিকেলে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতার ২ হাজার ৫১টি স্কুল ও কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে। 

এর আগে বুধবার এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

নিম্ন মাধ্যমিক স্কুলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

জানা গেছে, নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত স্কুল কলেজের মধ্যে ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১৮টি ডিগ্রি কলেজ। 

কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ৯৭টি, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ২০০টি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার দুটি, দাখিল মাদরাসা ২৬৪টি, আলিম মাদরাসা ৮৫টি, ফাজিল মাদরাসা ৬টি, কামিল মাদরাসা ১১টি। 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬