ওমরাহ পালনে সৌদি আরবে গেলেন শিক্ষামন্ত্রী

২৭ এপ্রিল ২০২২, ০৭:৫১ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওমরাহ পালন শেষে আগামী ১ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরে যাওয়ার আগে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের জন্য দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওয়া হন। এর আগে নিজে ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ানা হলাম। সবার দোয়া প্রার্থী।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় তার ওমরাহ পালন উপলক্ষে জারি করা এক আদেশে জানিয়েছে, সরকারি কোনও আর্থিক সংশ্লিষ্টতায় নয়, নিজ খরচে ওমরা পালন করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সেখানে আরও বলা হয়েছে, ২৫ এপ্রিল কিংবা এর কাছাকাছি সময়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর আগামী ১ মে কিংবা এর কাছাকাছি সময়ের মধ্যে তিনি ঢাকায় ফিরবেন।

যশোরে বাইক স্ট্যান্ডের চাঁদা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম
  • ২২ অক্টোবর ২০২৬
আগামী ঈদে শতভাগ উৎসব ভাতা দাবি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
  • ২২ অক্টোবর ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িক বন্ধ ঘোষ…
  • ২২ অক্টোবর ২০২৬
আফগানদের কাছেও সেই পুরোনো সমস্যা, কী বলছেন হৃদয়?
  • ২২ অক্টোবর ২০২৬
ভূমিমন্ত্রীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থ…
  • ২২ অক্টোবর ২০২৬
বিদেশের মাটিতে ব্যাটারদের ‘ব্যর্থতা’ স্বীকার করলেন হৃদয়
  • ২২ অক্টোবর ২০২৬