আগামী বছর থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি ২ দিন

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার দুইদিন ছুটি থাকবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই সাপ্তাহিক ছুটি আগামী বছর থেকে কার্যকর হবে বলে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

জানা গেছে, সরকারি ছুটি সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কেবল শুক্রবার। এই ছুটি বাড়াতে প্রস্তাব করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আরও পড়ুন: ২০২৪ সাল থেকে মাধ্যমিকে থাকছে না সাইন্স-আর্টস-কমার্স বিভাগ বিভাজন

বর্তমান কারিকুলাম অনুসারে কেবলমাত্র শুক্রবারে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকে। কিন্তু নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হলে শুক্রবারের সাথে শনিবারও ছুটি থাকবে। নতুন কারিকুলামের পাইলটিং ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে এবং ২০২৪ সালে ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলামের বইয়ে পাঠদান হবে।

তিনি বলেন, নতুন কারিকুলামের পাইলটিং কার্যক্রমটি সফল হলে আগামী বছর ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি থেকে বাস্তবায়ন শুরু হবে। আর ২০২৪ সালে গিয়ে ৮ম আর ৯ম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে।

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬