১৯ শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয়ে তলব

১৫ অক্টোবর ২০২১, ০২:৫৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

শিক্ষক-কর্মচারীদের এমপিও, নিয়োগসহর বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ১৯ জন শিক্ষক ও প্রতিষ্ঠানকে তলব করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২১ অক্টোবর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে তাদের তলব করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের এমপিও বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য আগামী ২১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে যথাসময়ে কাগজপত্রসহ অংশগ্রহণ করতে আদেশক্রমে অনুরোধ করা হলো।

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০২ অক্টোবর ২০২৬