হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ মডেল উপস্থাপন করল রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্ম

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ PM
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা © টিডিসি ফটো

গবেষণা প্রতিষ্ঠান রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্ম-এর উদ্যোগে গ্রিন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (গ্রিন এইচআরএম) বিষয়ক গবেষণা প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্ম।

সম্প্রতি অনুষ্ঠিত এ গবেষণা কার্যক্রমে একজন অভিজ্ঞ গবেষক সুপারভাইজারের তত্ত্বাবধানে সাতজন গবেষক অংশগ্রহণ করেন। প্রজেক্টটির মূল লক্ষ্য ছিল গবেষণার বাস্তব অভিজ্ঞতা প্রদান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা দক্ষতা গড়ে তোলা। এ লক্ষ্যে স্কলারদের গবেষণার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধারাবাহিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

ফার্মের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, বাংলাদেশে গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে নীরবে কাজ করে যাচ্ছে গবেষণা প্রতিষ্ঠান রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্ম। এর ধারাবাহিকতা বজায় রেখে প্রজেক্ট চলাকালীন সময়ে গবেষণার ধারণা নির্ধারণ, লিটারেচার রিভিউ, গবেষণা মেথডোলজি, ডাটা অ্যানালাইসিস এবং একাডেমিক রাইটিংসহ গবেষণার প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ হাতে-কলমে শেখানো হয়েছে। এছাড়াও গবেষণার মান ও গভীরতা নিশ্চিতের লক্ষ্যে অনলাইন ক্লাসের পাশাপাশি ফিজিক্যাল সেশনের মাধ্যমে একটি সমন্বিত প্রশিক্ষণ কাঠামো অনুসরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

প্রজেক্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, বাংলাদেশে উচ্চশিক্ষা এখনো প্রধানত কোর্স-ভিত্তিক হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক দক্ষতার ঘাটতি স্পষ্ট। ফলে বিদেশে উচ্চশিক্ষা, বিশেষ করে পিএইচডি পর্যায়ে গিয়ে অনেক শিক্ষার্থীদের গবেষণার চাপে পড়ে হিমশিম খেতে হয় এবং কেউ কেউ মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতেও বাধ্য হয়।

সংশ্লিষ্টদের মতে, গবেষণাভিত্তিক কারিকুলামের অভাব এ সমস্যার মূল কারণ।

প্রজেক্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এ বাস্তবতা থেকে উত্তরণের লক্ষ্যে রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্ম এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবরেশন বাংলাদেশ-আইআরসিবি যৌথভাবে গবেষণাভিত্তিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠান দুটি ইতোমধ্যে একাধিক Scopus Q1 লেভেলের আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ করে বাংলাদেশের গবেষণা অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

প্রজেক্টের সমাপনী অনুষ্ঠানে রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্মের সিইও জি. এম. আহছান, গবেষণা সুপারভাইজার ও আইআরসিবির রিসার্চ ডিরেক্টর ড. এম. আব্দুল্লাহ আল মামুন, গবেষণা প্রজেক্টের রিসার্চ স্কলারবৃন্দ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে গবেষণাকে অনেক সময় বিলাসিতা হিসেবে দেখা হলেও টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণাভিত্তিক শিক্ষা অপরিহার্য। এজন্য গবেষণা-ভিত্তিক কারিকুলাম সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের নিজ উদ্যোগে গবেষণা শেখার পরিবেশ তৈরি করতে হবে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9