চার উদ্দেশ্যে জাতীয় শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা করবে সরকার 

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

জাতীয় শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। শিক্ষার গুণগত মান উন্নয়নসহ চার উদ্দেশ্যে এই একাডেমি প্রতিষ্ঠা করা হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত শিক্ষা আইন, ২০২৬ (খসড়া) এ তথ্য তুলে ধরা হয়েছে। 

খসড়া অনুযায়ী, সরকার বিধি দ্বারা জাতীয় শিক্ষা অ্যাকাডেমির গঠন, কার্যাবলি, ক্ষমতা ও পরিচালনা পদ্ধতি নির্ধারণ করবে। এর উদ্দেশ্য হবে চারটি। 

জাতীয় শিক্ষা অ্যাকাডেমির উদ্দেশ্যসমূহ: 
১. শিক্ষার গুণগতমান উন্নয়ন,
২. শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধি,
৩. শিক্ষা গবেষণা, উদ্ভাবন ও নীতিগত সহায়তা প্রদান,
৪. পাঠ্যক্রম মূল্যায়ন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে সরকারকে পরামর্শ প্রদান। 

উল্লেখ্য,  এই আইনের খসড়ার ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই আইন প্রণয়ন হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, [email protected] এই ইমেইলে নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠাতে হবে। মন্ত্রণালয় আরও জানায়, নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করা এবং শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচলিত আইনের বিধানগুলো অধিকতর সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়নকল্পে আনীত।  

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9