বিসিবি সভাপতিকে নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ PM
আসিফ মাহমুদ ও আমিনুল ইসলাম বুলবুল

আসিফ মাহমুদ ও আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। জাতীয় দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বিসিবি পরিচালকের এই জন্মদিনে বুলবুলের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসার ঝড় তুলেছেন তিনি। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এই আবেগঘন পোস্টটি শেয়ার করেন তিনি।

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আমিনুল ইসলাম বুলবুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বাংলাদেশ ক্রিকেটের নাইট রাইডার। কাজ করেছেন আইসিসির বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অবদান রেখেছেন। দেশে ফিরে এসেছেন ক্রিকেটের টানে, হয়েছেন বোর্ড প্রেসিডেন্ট।

বুলবুল ইয়ের ব্যক্তিত্ব অসামান্য। ওনার ধৈর্য‍ আর সাহস জানান দেয় তিনি একজন জেনুইন টেস্ট প্লেয়ার। ক্রিকেট বোর্ডে সংযুক্ত হবার পর নতুনভাবে মানুষটাকে চিনেছি। দেশের ক্রিকেটকে ভালোবেসে অন্য পাশে রেখেছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার, অস্ট্রেলিয়ায় পরিবার পরিজন ফেলে একা থাকেন হোটেলকক্ষে।

পাহাড়সম প্রতিবন্ধকতা আর সিস্টেম লসের মচ্ছব কাটিয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে। বুলবুল ভাইয়ের ভাবনাজুড়ে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। একটা ডিসিপ্লিনড জাতি গঠনে ক্রিকেটের ভূমিকা কী পরিমাণ জোরালো হতে পারে সেটা তিনি ভালোভাবেই জানেন। প্রিয় বুলবুল ভাইয়ের জন্মদিন আজ। শুভ জন্মদিন চিফ। আনন্দে বাঁচুন।   

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬