স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হতে পারে রোববার

০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

স্কুল কলেজ খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী রোববার (৫ সেপ্টেম্বর) যৌথ সভা অনুষ্ঠিত হতে পারে। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যৌথ সভা আজ বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির চূড়ান্ত মতামত না পাওয়া আজ বৈঠক অনুষ্ঠিত হয়নি। আগামী রোববার এই বৈঠক হবে।

সূত্র আরও জানায়, ওই বৈঠকে স্কুল-কলেজ খুলে দেওয়া ও খোলার পর দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পরিকল্পনা চূড়ান্তকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও অনুসরণ পদ্ধতি প্রণয়ন, এসএসসি ও এইচএসসি ও সমমান পরীক্ষা দ্রুত সম্পন্ন করাসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, আগামী ৫ সেপ্টেম্বর মন্ত্রণালিয়ের উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, স্কুল-কলেজ খোলার পর করণীয় কী কী হবে সেসব বিষয়েও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে, সে ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি। বৈঠকে আমরা তা উপস্থাপন করব। এসব পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

সাংবাদিকতার জন্য দ্রুতই কোড অব কনডাক্ট তৈরি হচ্ছে: তথ্য উপদ…
  • ০৬ মে ২০২৬
ক্লাস চলাকালীন ফ্যান খুলে পড়ে প্রাথমিকের ৫ ছাত্র আহত
  • ০৬ মে ২০২৬
চট্টগ্রামে বদলি নিয়ে যা বললেন ডিসি মাসুদ
  • ০৬ মে ২০২৬
মাঠে ইশানের সেঞ্চুরির ঝড়, বল হাতে ইমরানের ‘ম্যাজিক’
  • ০৬ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬' উদ্বো…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলে…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9