শতভাগ নয়, ২৫ শতাংশ উৎসব ভাতাই পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

০৫ জুলাই ২০২১, ১২:০৩ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি শিক্ষকদের মতো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শতভাগ উৎসব বোনাসের দাবি থাকলেও আসন্ত ঈদুল আজহায় তারা মূল বেতনের ২৫ শতাংশই উৎসব ভাতা পাচ্ছেন। এ সংক্রান্ত একটি জিও জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ঈদেও এমপিওভুক্ত শিক্ষকরা আগের নিয়মেই ২৫ শতাংশ আর কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব বোনাস পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে। আগামী দুই-তিনদিনের মধ্যেই ব্যাংকে চেক পাঠাতে পারবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে লকডাউনের কারণে কিছুটা দেরি হতে পারে।

এদিকে আগের নিয়মেই শিক্ষকদের উৎসব ভাতার টাকা দেয়া হবে। ইএফটিতে বোনাস দেয়া হচ্ছে না। ইএফটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেজন্য ঈদে বেতন-বোনাস ইএফটিতে দেয়া হচ্ছে না।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬