শিগগিরই মন্ত্রিপরিষদে যাচ্ছে শিক্ষা আইন: দীপু মনি

০৯ জুন ২০২১, ০৬:৫৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত হয়েছে, শিগগিরই এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর আরও কয়েকটি প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে পার্লামেন্টে যাবে। সংসদে পাস হয়ে গেলে আমরা আইনটি বাস্তবায়ন করতে পারবো।

আজ বুধবার (০৯ জুন) চাইল্ড পার্লামেন্টে সেশন ২০২১ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষা আইন দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছি। সেই শিক্ষা আইনের খসড়াটি করোনাকালেই চূড়ান্ত করেছি।

এর আগে, গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক নোটিশে জানানো হয়েছে, শিক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে জরুরি সভা আহ্বান করা হয়েছে। আগামী রোববার (১৩ জুন) ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পড়ুন: যত দ্রুত সম্ভব শিক্ষা আইন প্রণয়ন করবো: শিক্ষামন্ত্রী

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আইন-২০২১ এর খসড়া চূড়ান্তকরণে আগামী রোববার এক বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ১২টায় মিটিং শুরু হবে।

চাইল্ড পার্লামেন্টে অনলাইন শিক্ষাসহ শিক্ষার বিভিন্ন সমস্যা এবং বাংলাদেশের নেওয়া পদক্ষেপের তথ্য উঠে আসে। চাইল্ড পার্লামেন্টে বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যা সমাধানের বিষয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেন, অন্যের জরিপ নয়, নিজেরা জরিপ করে প্রকৃত অবস্থা তুলে ধরতে হবে। সমস্যা সমাধানের জন্য সুপারিশ করতে হবে।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬