পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত: শিক্ষা সচিব

২৭ এপ্রিল ২০২১, ১০:৩৩ PM
মো. মাহবুব হোসেন

মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত ২৩ মে স্কুল-কলেজ খোলার যে সিদ্ধান্ত ছিল সেটিই বহাল রয়েছে। তবে পরিস্থিতি কোন দিকে যায় সেটিও খেয়াল রাখছি আমরা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি। শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সেটি এই মুহূর্তে বলা মুশকিল। স্কুল-কলেজ খোলার যে তারিখ ছিল সেটি পরিবর্তন হয়নি। তবে আমরা করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেব।

শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী সম্পর্কে তিনি আরও বলেন, আমরা শিক্ষকদের টিকা দিতে পেরেছি। তবে শিক্ষার্থীদের টিকা দেয়া যাচ্ছে না। কেননা তাদের সবার এনআইডি নেই। তবে কার্যক্রম চলছে। কত শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে সেই তথ্য এই মুহূর্তে বলতে পারছি না।

পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপ…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
  • ২৪ অক্টোবর ২০২৬
হাইস্কুলের সামনের মাঠ থেকে ৫টি গাছ কেটেছে দূর্বৃত্তরা
  • ২৪ অক্টোবর ২০২৬
আজ চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের ২৩ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত…
  • ২৪ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ অক্টোবর ২০২৬