মাধ্যমিকের প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতায় পরিবর্তন

৩০ মার্চ ২০২১, ০২:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

এখন থেকে বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষাক পদে আবেদন করতে হলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরসহ এমপিওভুক্ত শিক্ষক হিসেবে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত এমপিও নীতিমালায় প্রধান শিক্ষক পদে আবেদনের নতুন এই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এমপিও নীতিমালা ও জনবল কাঠামামোর আদেশ জারি করা হয়েছে।

নীতিমালায় প্রধান শিক্ষক পদে আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক বা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এর আগে ২০১৮ সালে ১২ জুন জারি হওয়া এমপিও নীতিমালায় ১০ বছরের সহকারী শিক্ষকের যোগ্যতায় সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার সুযোগ দেয়া হলেও প্রধান শিক্ষক পদের জন্য ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের সহকারী শিক্ষক পদে শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।

​সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার ৬ উপকারিতা
  • ২৪ অক্টোবর ২০২৬
ফ্রান্সে ফের দাঙ্গার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজেদের মধ্যে জঘন্য অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, ধর্…
  • ২৪ অক্টোবর ২০২৬
গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া…
  • ২৪ অক্টোবর ২০২৬
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপ…
  • ২৪ অক্টোবর ২০২৬