কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

২৯ মার্চ ২০২১, ০৭:৫৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে দুপুরে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে একটি নির্দেশনা হচ্ছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখা।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে আগামী ২৪ মে।

​সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার ৬ উপকারিতা
  • ২৪ অক্টোবর ২০২৬
ফ্রান্সে ফের দাঙ্গার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজেদের মধ্যে জঘন্য অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, ধর্…
  • ২৪ অক্টোবর ২০২৬
গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া…
  • ২৪ অক্টোবর ২০২৬
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপ…
  • ২৪ অক্টোবর ২০২৬