জরুরিভিত্তিতে সব শিক্ষকের তালিকা চেয়েছে সরকার

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪২ PM

© প্রতীকি ছবি

সরকারি ও বেসরকারি (এমপিও ও নন-এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) সকল শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরিভিত্তিতে তালিকা চেয়েছে সরকার।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে সকল শিক্ষক-কর্মচারীকে কোডিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৎপ্রেক্ষিতে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো:

ক) যে সমস্ত শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদুর্ধ্ব তাঁদেরকে www.surokkha.gov.bd-তে নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে;

খ) সরকারি ও বেসরকারি (এমপিও/ননএমপিও) শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) যে সকল শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ এর নীচে তাঁদের তালিকা নিম্নোক্ত ছকে সমন্বিত করে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরে সফটকপি প্রেরণ করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাঁদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর তাঁদেরকেও নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করতে হবে;

শিক্ষকদের তথ্যাদি নির্ধারিত ছক

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালকের কাছে বিতরণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬