সরকারের নিয়ন্ত্রণে আসছে কওমি মাদ্রাসা

১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারের নিয়ন্ত্রণের বাইরে কোনো প্রতিষ্ঠান না রাখতে চায় না। সেজন্য কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে রেখে ‘শিক্ষা আইন ২০২১’ চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এটি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভার্চুয়াল বৈঠকে
শিক্ষা আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে সরকার কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কওমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণে রেখেই শিক্ষা কার্যক্রম উন্নয়ন করার বিধান যুক্ত করা হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যুক্ত হন।

নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
একদিকে সিন্ডিকেট করে কৃষকদের পথে বসাবে, অন্যদিকে কৃষক কার্ড…
  • ২৪ অক্টোবর ২০২৬
এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২৪ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে চমক রোনান-মাহি, বাদ কারা?
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬