শিক্ষাপ্রতিষ্ঠান খুললে এসএসসি-এইচএসসির ক্লাস ৬ দিন

১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪১ PM
শিগগিরই খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

শিগগিরই খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান © প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতিও শেষ হয়েছে, যদিও কবে খুলতে পারে তা এখনো জানানো হয়নি। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হেতে পারে বলে ইতোমধ্যে ইঙ্গিত দেওয়া হেয়েছে। শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলাহতে পারে বলে চলতি সপ্তাহেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন করে ক্লাস নেয়া হবে। তাদের জন্য ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এছাড়া আগামী বছরের পরীক্ষার্থীদের জন্যও সিলেবাস কমানো হবে বলে জানানো হয়েছে। দেশে করোনার কারণে গত ১১ মার্চ থেকে কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে এরপর আরও একদফা ছুটি বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যন্ত। মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। এরপরই দ্রুত খোলা হতে পারে প্রতিষ্ঠান। এরপর পরিকল্পনা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন ক্লাস নেয়া হবে।

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদেরও করোনার টিকা দেয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

এর আগে ৪ ফেব্রুয়ারির মধ্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর উদ্দেশ্য ছিল, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আদেশ পাওয়া মাত্রই যাতে তারা প্রস্তুত হতে পারে। নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দেওয়া হয়।

আসলেই কী সীমান্ত এলাকায় জামায়াত ও বিজেপি একক আধিপত্য পেয়েছে?
  • ০৬ মে ২০২৬
মিষ্টির উপকরণে মরা তেলাপোকা, ৫০ হাজার টাকা অর্থদণ্ড
  • ০৬ মে ২০২৬
প্রবাসীর স্ত্রীর ঘরে আলমারিতে ধরা পড়ল স্কুলের দপ্তরি
  • ০৬ মে ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয়: হাব…
  • ০৬ মে ২০২৬
ছাত্রদল নেতা হৃদয় হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
  • ০৬ মে ২০২৬
সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, স্বামীর আত্মহত্যা
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9