সাড়ে ৫ হাজার শিক্ষক পদোন্নতি পাবেন: শিক্ষামন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১২ PM
ডা. দীপু মিন

ডা. দীপু মিন © ফাইল ফটো

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সাড়ে ৫ হাজার শিক্ষককে পদােন্নতি দেয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের স্কুল-কলেজে সিনিয়র শিক্ষকদের জন্য আলাদা কোন পদ ছিল না। আমার সিনিয়র পদ সৃষ্টি করেছি। এর মাধ্যমে প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দিতে যাচ্ছি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশে কর্মরত ১৫টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৪৩০। পৃথিবীর অনেক দেশ আছে তাদের পুরো জনসংখ্যা এরচেয়ে কম। শিক্ষার্থী এক কোটি ৫ লাখ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ১৫ হাজার ৫২৪ জন আর শিক্ষার্থী ৪০ লাখ ৮৫ হাজার ২৯১। পৃথিবীর খুব কম দেশ পাওয়া যাবে যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় ৫ মিলিয়ন।

অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, ইউনিসেফের বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ভিরা মেনডোকা, ক্যানাডা হাই কমিশনের গেড অফ এইড ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স ফেন্দ্রা মুন মরিস উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য দেন সেভ দ্য চিলডেনস এর কান্ট্রি ডিরেক্টর ভ্যান মানেন।

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬