৪৬ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ (তালিকা)

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৯ PM

© লোগো

দেশের ৪৬টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ওই বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি দুটিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন।

অধ্যক্ষ নিয়োগের তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন

একটি বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারকে। আর তিতুমীর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আমেনা বেগমকে কবি নজরুল সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া অপর বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে মাহবুবুর রহমান, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে তুষার কান্তি বড়ুয়া, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে শিব প্রসাদ দাস গুপ্ত, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ হিসাবে মো. আরিফ হাসান চৌধুরী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার অধ্যক্ষ হিসাবে মো. গোলাম ফারুক, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকার অধ্যক্ষ হিসাবে সাবিকুন নাহার, বেগম ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয় হাজারীবাগ, ঢাকার অধ্যক্ষ হিসাবে ড. অর্চ্চনা দত্ত, দুয়ারিপাড়া সরকারি কলেজ, ঢাকার অধ্যক্ষ হিসাবে সুফিউন নাহার, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে ড. মো. সেলিম মিয়া, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুরের অধ্যক্ষ হিসাবে খুরশীদ সোলায়মান, সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুরের অধ্যক্ষ হিসাবে কাজী গোলাম মোস্তফা, নগরকান্দা মহাবিদ্যালয়, ফরিদপুরের অধ্যক্ষ হিসাবে মো. আসাদুল আলম খান, বরহামগঞ্জ সরকারি কলেজ, শিবচর, মাদারীপুরের অধ্যক্ষ হিসাবে শামীমা আক্তার, সরকারি সফল আলী কলেজ, আড়াইহাজরের অধ্যক্ষ হিসাবে মো. গিয়াস উদ্দীন, শহীদ আসাদ সরকারি কলেজ, শিবপুর, নরসিংদীর অধ্যক্ষ হিসাবে ড. মো. শফিউল কাফী, ব্রজমোহন (বিএম) কলেজ অধ্যক্ষ হিসাবে ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল সরকারি কলেজ অধ্যক্ষ হিসাবে মো. আব্বাস উদ্দিন খান, গৌরনদী সরকারি কলেজ বরিশালের অধ্যক্ষ হিসাবে মাহাবুবুল ইসলাম, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ হিসাবে মো. হেমায়েত উদ্দিন, বাউফল সরকারি কলেজ অধ্যক্ষ হিসাবে মো. আবুল বশার তালুকদার প্রমুখ।

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬