ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক

১৩ আগস্ট ২০২৬, ০৫:৩১ PM
ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারিকের ছেলে আবু হুরায়রা।

ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারিকের ছেলে আবু হুরায়রা। © সংগৃহীত ও সম্পাদিত

পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬৯ হাজার টাকা নগদসহ আবু হুরায়রা (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারিকের ছেলে।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে রাত্রিকালীন জরুরি ডিউটি ও বাজার ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আবু হুরায়রার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৬৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-৫, তারিখ ১৩ আগস্ট ২০২৬। মামলার পর বিধি অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হুরায়রা মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তিনি নিজেকে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিতেন। পুলিশের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬