শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে সিদ্ধান্ত শনিবারের মধ্যে

১৭ ডিসেম্বর ২০২০, ১১:৩৫ PM
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা জানা যাবে শনিবারের মধ্যে

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা জানা যাবে শনিবারের মধ্যে © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় আট মাস বন্ধ রয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। সে হিসেবে আর মাত্র দু’দিন বাকি থাকলেও এখনও ছুটি বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে শুক্র ও শিনবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছিল।

তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি বৃহস্পতিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শনিবারের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ছুটির বিষয়ে সিদ্ধান্ত হলেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব।’ এদিকে এ বিষয়ে এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত জানাননি বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। ছুটি আরও বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। আজকের (বৃহস্পতিবার) মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হতে পারে।’

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ দফায় ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তবে চলতি মাসে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। তবে হল খুলে দেয়া হয়নি।

বাড়ছে মন্ত্রিসভার আকার ,ঈদের পর আসছে বড় রদবদল
  • ০৭ মে ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয় :  হ…
  • ০৭ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবির পাঁচ স্বর্ণ জয়
  • ০৭ মে ২০২৬
এপ্রিলে সড়কে ঝরল ৪০৪ প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দ…
  • ০৭ মে ২০২৬
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • ০৭ মে ২০২৬
আসলেই কী সীমান্ত এলাকায় জামায়াত ও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9