শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

১৭ ডিসেম্বর ২০২০, ১১:৫০ AM
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় আট মাস বন্ধ রয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। সে হিসেবে আর মাত্র দু’দিন বাকি থাকলেও এখনও ছুটি বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে আগামীকাল ও পরশু সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আজ বৃহস্পতিবার বেলা পৌণে ১২টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে হবে। সিদ্ধান্ত হলে জানিয়ে দেব।’

এর আগে চলতি সপ্তাহেই ছুটি আরও বাড়বে কিনা জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল একাধিক গণমাধ্যমকে বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রস্তুতি শুরু করা হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।’

উপমন্ত্রী আরও বলেন, ‘নতুন করে ছুটি আর বাড়ানো হবে নাকি খোলা হবে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে ছুটি বাড়ানো হতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খোলা হবে।’ আগামী ১৯ ডিসেম্বরের আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ দফায় ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তবে চলতি মাসে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। তবে হল খুলে দেয়া হয়নি।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬