ছুটি বাড়তে পারে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতিও শুরু হয়েছে: নওফেল

১৬ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ AM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় আট মাস বন্ধ রয়েছে। এ অবস্থায় আরও এক দফা ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে সরকার। তবে এরইমধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। করোনা সংক্রমণ কমে গেলে সশরীরে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে। এরপর ছুটি আরও বাড়বে কিনা জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী একাধিক গণমাধ্যমকে বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রস্তুতি শুরু করা হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।’

উপমন্ত্রী আরও বলেন, ‘নতুন করে ছুটি আর বাড়ানো হবে নাকি খোলা হবে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে  সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে ছুটি বাড়ানো হতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খোলা হবে।’ আগামী ১৯ ডিসেম্বরের আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান মহিবুল হাসান চৌধুরী।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ দফায় ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তবে চলতি মাসে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। তবে হল খুলে দেয়া হয়নি।

নাটকীয় ড্রয়ে ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
  • ২৮ জুন ২০২৬
ডুয়েট শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা, সভাপতি তাসনিম, সেক্রেট…
  • ২৮ জুন ২০২৬
গোল করে আরও এক ইতিহাস গড়লেন মেসি
  • ২৮ জুন ২০২৬
মেসির বিশ্বরেকর্ডে দাপুটে জয় আর্জেন্টিনার
  • ২৮ জুন ২০২৬
‘সংসদে সবাই বলে স্যার, বাড়ি ফিরে দেখি চায়ের মগ আর ভাতের বাস…
  • ২৮ জুন ২০২৬
মার্কিন পাসপোর্টে নিজের ছবি যুক্ত করলেন ট্রাম্প
  • ২৮ জুন ২০২৬