শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়ছে!

১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৩৬ PM
মাস্ক পড়ে হাটছেন শিক্ষার্থীরা

মাস্ক পড়ে হাটছেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক মাস বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চলমান ছুটি সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে চলমান ছুটি আবারও বাড়ার আভাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

শিক্ষা উপমন্ত্রী গণমাধ্যমকে বলেন, চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নতুন করে আরও ছুটি বাড়ানো হতে পারে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারাই (সাংবাদিক) ভালো বলতে পারবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে। আগামী ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে জানিয়ে দেয়া হবে।

এর আগে গত রবিবার শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে নাকি কমছে সে বিষয়ে দ্রুতই জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ শুরুর পর গত ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর কয়েক দফায় ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়। সবশেষ আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

জনবল নিয়োগ দেবে লাজ ফার্মা, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বি…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএমইউতে লেজারস ইন ডেন্টিস্ট্রি শীর্ষক লেকচার ও লাইভ ডেমো অ…
  • ১৩ আগস্ট ২০২৬
মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্…
  • ১৩ আগস্ট ২০২৬