বিজয় দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনের নির্দেশ

১৫ ডিসেম্বর ২০২০, ০৯:২৫ AM

© ফাইল ফটো

মহান বিজয় দিবস উদযাপনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এবারও বিভিন্ন রচনা প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা আয়োজন থাকছে। তবে করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এসব অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

আগামীকাল ১৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এসব অনুষ্ঠান আয়োজন করতে হবে। একইসঙ্গে জাতীয় পর্যায়ে অনলাইনে, ডাকযোগে বা ইমেইলে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সোমবার(১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়।

এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজ নিজ অধিদপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে। অধিদপ্তরগুলোও এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠিয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকেও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে এবং তা বাস্তবায়নের অগ্রগতি অধিদপ্তরকে জানাতে বলা হয়।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষার্থীদের সশরীরে বিদ্যালয়ে উপস্থিত না করে অনলাইনে ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতার আয়োজনসহ ভার্চুয়ালি বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬