ফের বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

১৩ ডিসেম্বর ২০২০, ০৭:৫০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আবারও বাড়ানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

তারা বলছেন, দেশে শীতের প্রকোপ শুরু হয়ে যাওয়ায় প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শীত শুরুর পর গড় হিসেবে মৃতের সংখ্যা ৩০-এর ওপর। এখনো আমরা করোনায় অনিশ্চিত গন্তব্যে আছি। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঝুঁকি নিতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। জানুয়ারি মাসে করোনার ভ্যাকসিন আসার পর পরিস্থিতি কোন দিকে যায় সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন রবিবার (১৩ ডিসেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় করোনায় আক্রান্ত। উনি সুস্থ হলে এই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ শুরুর পর গত ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর কয়েক দফায় ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়। সবশেষ আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬