ব্যাংকের মাধ্যমে বেতন দেবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

১০ ডিসেম্বর ২০২০, ০৯:২৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফরমপূরণ ফিসহ যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। এ জন্য একটি নীতিমালা প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর এটি বাস্তবায়ন হলে স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সরাসরি কোনো ধরনের টাকা নিতে পারবে না।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আয় ও ব্যয় সংক্রান্ত নীতিমালা ২০২০’ নামের একটি খসড়া নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, নীতিমালা বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি ও বেতন নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নগদ অর্থ আদায় করতে পারবে না। আর এজন্য সব প্রতিষ্ঠানকে ব্যাংকে হিসাব চালু করতে হবে। আগামী বছর থেকেই এটি বাস্তবায়ন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: মাউশি
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬