ভালো আছেন করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী

০৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৭ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

করোনাভাইরাসের আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভালো আছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের। তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের সরকারি বাসভবনে আইসোলেশন আছেন শিক্ষামন্ত্রী। তিনি নিয়মিত খাবার ও ওষুধ খাচ্ছেন এবং ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। আজ বুধবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানান আবুল খায়ের।

এর আগে গত সোমবার আবুল খায়ের জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, গত ৬ ডিসেম্বর রাতে পরীক্ষায় শিক্ষামন্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে ৫ ডিসেম্বর জ্বর অনুভব করেন তিনি। আইইডিসিআর মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সাবেক সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ আরও অনেকে।

১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬