শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: দীপু মনি

২৯ নভেম্বর ২০২০, ০৭:২৪ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল শিক্ষার্থী মান সম্মত শিক্ষার মাধমে বিশ্ব নাগরিকে পরিণত হবে। শেখ হাসিনার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর।

আজ রবিবার দুপুরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পুরো পাঠ্যক্রম নতুন করে সাজানো হয়েছে। স্কুলের অবকাঠামো নতুন করে তৈরি করার পাশাপাশি প্রত্যেক শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার মানকে বিশ্বমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা কারিগরি শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। কারন বাংলাদেশকে উন্নতি শিখরে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষার ইমপ্রুভমেন্ট অন্তত ৫০ ভাগে নিয়ে যেতে হবে।

বর্তমান সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গত ১০ বছরের পরিসংখ্যানে সরকার নিশ্চিত হয়েছে প্রতিটি শিশু বিদ্যালয়ে যায়। পরে ২০১৯ সাল থেকে বাংলাদেশে সকল শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা প্রমুখ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬