এইচএসসির ফল ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

২৫ নভেম্বর ২০২০, ০১:৩৮ PM
শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি © ফাইল ফটো

করোনার কারণে বাতিল হওয়া এ বছরের এইচএসসির ফলাফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বলা হয়েছিল, এবারের এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কবে থেকে আবার ক্লাস শুরু হবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। তবে যখনই ক্লাস শুরু হবে শুরুর দিকে বেশ কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে সবাইকে। সেক্ষেত্রে হয়তো সবার সব দিন ক্লাস নাও হতে পারে।

তবে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ক্লাসে জোর দেওয়া হবে বেশি। তাদের হয়তো একদিন বাদে বাকি সব দিনই ক্লাস নেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০২১ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি হতে কোনো পরীক্ষা নেওয়া হবে না। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বি…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএমইউতে লেজারস ইন ডেন্টিস্ট্রি শীর্ষক লেকচার ও লাইভ ডেমো অ…
  • ১৩ আগস্ট ২০২৬
মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
ফুটপাতের দোকান থেকে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্…
  • ১৩ আগস্ট ২০২৬
সুগন্ধি চাল রফতানিতে কঠোর অবস্থান সরকারের
  • ১৩ আগস্ট ২০২৬