শিক্ষার সচিব ও ডিজিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৭ নভেম্বর ২০২০, ০৬:৩৯ PM
বাংলাদেশ সুপ্রিমকোর্ট

বাংলাদেশ সুপ্রিমকোর্ট © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ও অধীনস্থ দুই অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) এ রুল জারি করা হয়।

এর আগে দুই শিক্ষকের করা আদালত অবমাননার মামলার শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ।

মামলার বিবাদীরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ ড. মো. গোলাম ফারুক এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সানোয়ার হোসেন।

অন্যদিকে পিটিশনারদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া।

রুলের বিষয়ে নিশ্চিত করে সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, ৬ জন শিক্ষক এমপিও না পাওয়ার কারণে মহামন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন। ওই রিটর শুনানি শেষে মহামান্য হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলী মহোদয়ের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রিটকারীদের এমপিও দেয়ার নির্দেশনা দিয়ে তাদের পক্ষে রায় দেন। কিন্তু সে রায় বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করেন।

আদালত আজ অবমামননার মামলার প্রাথমিক শুননি শেষে বিবাদীদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬