স্কুল-কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত আজ

১২ নভেম্বর ২০২০, ০৮:২৭ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত আসতে পারে। এ উপলক্ষে আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের।

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।’

বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গত আট মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না। আগামী ১৫ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। সেখানে পরবর্তী এসএসসি পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু করা হবে।’

এদিকে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে ক্লাস-পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্যমতে, করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় সামগ্রিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খোলা সম্ভব হবে না। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ৩০ দিনের যে এ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে সেটি চলমান থাকবে। এই এ্যাসাইনমেন্টের ভিত্তিতেই তাদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। এছাড়া একাদশ শ্রেণিতে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সেটিও সেভাবেই থাকবে। শীতে সব জায়গায় করোনার প্রকোপ বাড়ছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার। তাই চলমান ছুটি আরও বাড়ানো হবে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

ঈদের রাতেই সড়কে প্রাণ ঝরল ১৯ জনের
  • ২২ মার্চ ২০২৬
আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence