ভদ্রলোক ভাতেও মরে, শীতেও মরে: শিক্ষা উপমন্ত্রী

৩১ অক্টোবর ২০২০, ০৭:১৫ PM

© সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। এসব ডিগ্রি কোনো কাজে আসবে না। তাই কাজ শুরু করতে হবে। জেন্টেলম্যান হলে চলবে না। কারণ জেন্টেলম্যান ভাতেও মরে, শীতেও মরে।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকেই জাতির ভাগ্য পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছেন। তাই শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর বরাদ্দ দিচ্ছেন। গবেষণায় অর্থ ব্যয় করছেন। শিক্ষার্থীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য সিভাসুর মাধ্যমে কৃষিতে দক্ষ কর্মী সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক কাজে যোগ দিতে হবে। দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক করা হচ্ছে। দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোনো বিকল্প নেই।

ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ শিক্ষা উপমন্ত্রী বলেন, দলীয় পদের পেছনে দৌঁড়ে কোনো লাভ নেই। কাজের দিকে দৌঁড়াতে হবে। সৃষ্টিশীল রাজনীতি করতে। রাজনীতির পেছনে দৌঁড়ে মাথা ফাটাফাটি করে লাভ কি? মোটরসাইকেলে করে ঘুরে নেতা হওয়া যায় না। এমন নেতার কর্মীরও চরম দুর্ভোগ। এ মানসিকতা থেকে বের হয়ে দক্ষতা, শিক্ষায় এগিয়ে আসুন।

বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান
  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে রাশিয়ান হাউ…
  • ১৩ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংকের সাড়ে ৪ কোটির চুরির অর্থে গড়েন ডেইরি ফার্ম, …
  • ১৩ আগস্ট ২০২৬
ফখরুলের পদত্যাগ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
  • ১৩ আগস্ট ২০২৬
এক ফখরুলে অনেক পরিবর্তন বিএনপিতে, দল ও মন্ত্রিসভায় নতুন কয়ে…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে…
  • ১৩ আগস্ট ২০২৬